- প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ ০৪:২৪ পিএম
গোবিপ্রবি’তে কর্মকর্তাদের ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ শুরু
গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) কর্মকর্তাদের ‘ই-কমিউনিকেশন ও ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪০৭ নং কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।আজ সকাল ১০টায় দুই দিনব্যাপী শুরু হওয়া এই কর্মশালা শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেশন অনুষ্ঠিত হবে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। এ সময় তিনি বলেন, ‘ই-কমিউনিকেশন ও ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট’ একটি সময় উপযোগী প্রশিক্ষণ। আমরা যদি কর্মকর্তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারি, তারাই স্মার্টলি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে পারবে। এতে করে অফিসের সময়ও বাঁচবে। তবে দুই দিনের প্রশিক্ষণে দক্ষ হওয়া সম্ভব নয়। যথাযথ প্রশিক্ষণ শেষে আমাদের অবশ্যই চর্চা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আমাদের কাছে ডি-নথি একটি নতুন বিষয় হিসেবে হাজির হয়েছে। আমরা ধীরে ধীরে উন্নতি করছি। আরো অনেক কিছুর সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। যদিও অনেক জায়গায় ডি-নথি থাকার পরও সাতদিনের কাজ ৭ মাসেও হয় না। তবে আমরা আশাবাদী, পুরোপুরি ডি-নথিতে গেলে সিস্টেমে কিছুটা হলেও পরিবর্তন আসবে। আর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়কে মডেলে পরিণত করতে প্রয়োজন দক্ষ জনবল। তারই সহায়ক এই প্রশিক্ষণ কর্মশালা।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আমরা পেপারলেস কাজ করবো, দ্রুত কাজ করবো, সময় বাঁচাবো, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্ববিদ্যালয়কে স্বচ্ছ ও গতিশীল করে তুলতে সময় মতো কাজ করার বিকল্প নেই। আমরা চাই সবাই জবাবদিহিতা ও নিয়মানুবর্তিতার মধ্যে আসবে। তবেই উন্নত বিশ্বের সঙ্গে তালমিলিয়ে চলা সম্ভব।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইউজিসির স্ট্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি এ্যাসুরেন্স শাখার পরিচালক ড. দুর্গা রাণী সরকার। রিসোর্স পার্সন ছিলেন ইউজিসির স্ট্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি এ্যাসুরেন্স শাখার উপ-পরিচালক মোহাম্মদ মনির উল্লাহ।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!