- প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৯ পিএম
গলাচিপায় অসুস্থ বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন মিয়া, বরিশালে চিকিৎসাধীন
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন মিয়া শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে বর্তমানে বরিশালে চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে বরিশালে নেওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন মিয়া দীর্ঘদিন ধরে গলাচিপা উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সুপরিচিত ব্যক্তিত্ব। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন, যেন আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন আমিন আমিন আমিন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!