- প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪০ এএম
গলাচিপায় মহিষ চুরির ঘটনায় সাংবাদিকসহ ৫ জন আটক
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চুরির ৫টি মহিষ নিয়ে যাওয়ার সময় সাংবাদিকসহ জড়িত একটি চোর চক্রকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত রবিবার(২৭ সেপ্টম্বর) বিকেল সাড়ে পাঁচাটায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঝাটিবুনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাতে সাড়ে নয়টায় গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন পটুয়াখালী সদর উপজেলার মাহমুদুর এবং গলাচিপা উপজেলার বকুলবাড়ীয়া ইউনিয়নের খায়রুল ইসলাম সাগর। তারা দু’জনই নিজেদের সাংবাদিক বলে পরিচিত। অপর তিন জন হলেন একই এলাকার মোঃ শাহজাদা শিকদার,শাহীন সিকদার ও জাকির। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় ঘটনার দিন বিকেলে শাহীন,জাকির, মোঃ শাহজাদা শিকদার ও সাইফুল ইসলাম অজ্ঞাত স্থান থেকে চুরি করে আনা ৫টি মহিষ কলাগাছিয়ার ঝাটিবুনিয়া বাজারের সামনে দিয়ে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহজনক মনে হলে তাঁরা তাদের পথরোধ করে জিজ্ঞাসাবাদ শুরু করলে দুইজন সাংবাদিক পরিচেয়ে বলেন মহিষ নিয়ে কোন সমস্যা নেই এবং মহিষগুলো ছেড়ে দিতে উৎসুক জনতা চাপ প্রয়োগ করেন। কিন্তু মহিষের মালিকানা সংক্রান্ত কোন সঠিক তথ্য উপস্থাপন বা দেখাতে না পারায় স্থানীয় জনতা নিকটস্থ কলাগাছিয়া পুলিশ ফাড়িতে অবহিত করেন। পরে রাত সাড়ে নয়টায় গলাচিপা থানা পুলিশের একটি দল ঝাটিবুনিয়া বাজারে পৌছে ৫ জনকে গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায় উদ্ধার করা ৫টি মহিষ বর্তমানে স্থানীয় চৌকিদার মিন্টু মিয়ার জিম্মায় রাখা হয়েছে এবং সাংবাদিক পরিচয়ের দুই বক্তির মটরসাইকেল জব্দ করে কলাগাছিয়া পুলেশ ফাঁড়িতে রাখা হয়েছে। ঘটনার পর থেকে আবু তালেব নামের এক সাংবাদিক ও অপর এক অভিযুক্ত পলাতক রয়েছে। এ ঘটনায় গলাচিপা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আড়পাড়া গ্রামবাসীর উদ্যোগে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।সোমবার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : সারা দেশে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গোপালগঞ্জে জেলা জাসাসের উদ্যোগে মানববন্ধন...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও ১০ গ্রাম গাঁজাসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ।সোমবার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!