- প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫ ০৭:১৭ পিএম
গলাচিপায় জেলা প্রশাসকের উপজেলা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. শহীদ হোসেন চৌধুরী। বৃহস্পতিবার শেষ বিকালে পৌর শহরের গার্লস স্কুল রোডে অবস্থিত ভূমি সেবা সহায়তা কেন্দ্র তিনি ঘুরে দেখেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান, সার্ভেয়ার মো. রফিকুল ইসলাম, নাজির মো. সাইদুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শাহাজাদ হোসেন, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা অভিজিৎ কুমার, উপজেলা ভূমি অফিস সহকারী মো. রফিকুল ইসলাম, মো. আল মামুন, মো. জহিরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা।
পরিদর্শনকালে জেলা ম্যাজিস্ট্রেট ড. শহীদ হোসেন চৌধুরী কেন্দ্রের উদ্যোক্তা সুজন সিকদারকে সেবার মান সঠিকভাবে নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, নির্ধারিত ফি অনুযায়ী সেবা গ্রহণ করতে হবে, গ্রাহকের কাছ থেকে বাড়তি অর্থ আদায় করা যাবে না এবং কোনো গ্রাহক যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। সেবার মান উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনাও প্রদান করেন তিনি।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!