- প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫ ০৬:২৩ পিএম
গলাচিপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, ইমাম প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন, উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুবকর সিদ্দিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, এলজিইডি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. সগীর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আবদুর রহমান, প্রমুখ। এছাড়াও গলাচিপা প্রেস ক্লাব প্রতিনিধি সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, ‘আমি জেলা প্রশাসক হয়ে আসার পরে প্রতিটি উপজেলায় সফরের ধারাবাহিকতায় আজকে গলাচিপায় এসেছি। গলাচিপায় যেসব সমস্যা উপস্থাপিত হয়েছে, সেসব সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রæত সমাধানের চেষ্টা করব।’ বিশেষ করে কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্যমূল্য পায় সেক্ষেত্রে জেলা প্রশাসক স্থানীয় প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় শেষে জেলা প্রশাসক গলাচিপা কেন্দ্রীয় শহীদ মিনার, উপজেলা পরিষদ সড়ক ও উপজেলা পরিষদ চত্বরের ফুলের বাগান নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। পরে তিনি গলাচিপা পৌরসভা কার্যালয় ও সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!