- প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০০ পিএম
গলাচিপার সাবেক উপ-পরিচালক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
নিজের গ্রামের পর গলাচিপা-দশমিনার প্রতি যার টান সবচেয়ে বেশি, তিনি গলাচিপা উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহিউদ্দিন আল হেলাল। দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা ও মানবিক নেতৃত্বের মাধ্যমে তিনি স্থানীয় মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন।
সম্প্রতি তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটে উপ-পরিচালক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। প্রশাসনে উদ্ভাবনী উদ্যোগ, সেবার মানোন্নয়ন এবং ডিজিটাল কার্যক্রম জোরদারে গভর্নেন্স ইনোভেশন ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার এই পদায়নকে প্রশাসনিক দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
গলাচিপা উপজেলায় দায়িত্ব পালনকালে মহিউদ্দিন আল হেলাল জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেন। সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি কাজ করেছেন নিষ্ঠার সঙ্গে। দুর্যোগপ্রবণ উপকূলীয় এই অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দ্রুত সমন্বয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে তিনি প্রশংসা অর্জন করেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ডেও তার সক্রিয় ভূমিকা ছিল।
স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ তার কর্মদক্ষতা ও আন্তরিকতার কথা স্মরণ করে তাকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার নতুন দায়িত্ব গ্রহণের খবরে শুভেচ্ছা ও শুভকামনায় ভাসছেন তিনি।
গলাচিপা-দশমিনার মানুষের প্রত্যাশা, নতুন দায়িত্বেও তিনি একই নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দেশ ও জনগণের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
তার এই নতুন দায়িত্ব গ্রহণে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!