- প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ০৫:৪৬ পিএম
ঘন কুয়াশায় সূর্যহীন গলাচিপা , জনজীবন বিপর্যস্ত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় গত দুই দিন ধরে ঘন মেঘ ও কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। চারপাশ ঢেকে আছে ঘন কুয়াশায়। সকাল থেকে দুপুর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। কুয়াশার শিশিরে ভিজে থাকছে রাস্তাঘাট।
এদিকে কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে সূর্যের দেখা না মেলায় হিমেল বাতাসে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে।
খেপুপাড়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, কৃষক, রিকশা, ভ্যান ও বাসসহ বিভিন্ন যানবাহনের চালকরা। অনেককে খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। এছাড়া শীতকালীন সবজি চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। পাশাপাশি উপজেলার হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!