- প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০ পিএম
দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যান'র গোয়ালঘরে আগুন আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি।
দুমকি(পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর দুমকিতে সাবেক লেবুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃত শাহ আলম আকনের গোয়ালঘর ও কবুতরের বাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে হঠাৎ করে উপজেলার লেবুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: শাহ আলম আকনের গোয়ালঘর ও সংলগ্ন কবুতরের বাসায় আগুন জ্বলতে দেখা যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে।
অগ্নিকাণ্ডে গোয়ালঘর ও কবুতরের বাসাসহ বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের ।
শাহ আলম আকনের মেজো ছেলে সাবেক লেবুখালী ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম তুহিন বলেন, আমরা কোনদিন প্রতিহিংসার রাজনীতি করিনি, কারও কোনদিন ক্ষতি করিনি কিন্তু আজ আমার পরিবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
দুমকি থানা অফিসার ইনচার্জ মো সেলিম উদ্দীন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
#
এই বিভাগের আরো খবর
-
সাংবাদিকরা মানুষের কথা তুলে ধরতে গিয়ে পেশাগত দায়িত্বে প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মুখোমুখি হন। ব্যক্তিগত সংকট কিংবা অসুস্থতাও অনেক সময় তাদের...
-
সংবিধান ও দীর্ঘদিনের প্রচলিত বিচারিক প্রথা অনুসরণ না করে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২২ জন...
-
জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বসুন্ধরা সুপার গলফ। বৃহস্পতিবার সন্ধ্যায় এর উদ্বোধন করেন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!