- প্রকাশিত: ১ মার্চ ২০২৬ ০২:১১ পিএম
সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নেতা কর্মীদের সাথে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা।
হিজলা (বরিশাল) প্রতিনিধি: বরিশাল ৪ হিজলা মেহেন্দিগঞ্জ আসন থেকে নব নির্বাচিত এমপি, নৌ ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান সকল দপ্তরের কর্মকর্তা ও নেতাকর্মীদের নিয়ে আলাদা আলাদা ভাবে মতবিনিময় করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে হিজলা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। উপজেলা নির্বাহী অফিসার ইলিয়াস শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নৌ ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (এম পি) রাজিব আহসান। তিনি তার বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস ও নদীতে অবৈধ বালুকাটা ড্রেজারমুক্ত জোন হিসেবে প্রতিষ্ঠা সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও তিনি বলেন এই জনপদের বেশিরভাগ মানুষ কৃষক এবং জেলে তাদেরকে গুরুত্ব দিয়ে উন্নয়নকে গতিশীল করতে হবে। বেলা দুইটাই উপজেলা অডিটরিয়ামে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত দলীয় মতবিনিময় সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব দেওয়ান মনির হোসেন। প্রধান অতিথি রাজীব আহসান কর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা প্রদান করে বলেন, দলের মধ্যে যদি কোন মাদক সেবনকারী ও মাদক বিক্রেতা থাকে তাদেরকে চিহ্নিত করে দল থেকে বের করে দিতে হবে। তিনি আরো বলেন কোন ধরনের সালিশ বাণিজ্য এবং থানায় দালালির মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করা হয় তাদের বিরুদ্ধে প্রশাসনকে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাব হোসেন খোকন (দপ্তরী)
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এ আই ইইই শাখার উদ্যোগে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি প্রায় আড়াই মাস আগে ‘অপহরণের শিকার’ হয়েছে মেধাবী স্কুলছাত্রী মোসাঃ মারুফা (১৩)। বাবা-মা জানেন না তাদের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!