শিরোনামঃ

চরফ্যাশনে কালিমুল্লা গংরা জোড়পূর্বক কালাম গংদের জমি দখলে চেষ্টা করায় সংবাদ সম্মেলন আইন আদালত অমান্য করে


ভোলা-জেলা প্রতিনিধি॥ আইন-আদালত ও গ্রাম্য সালিস অমান্য করে চরফ্যাশন উপজেলা আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ মৌজার ৩নং ওয়ার্ডে কালিমুল্লাহগংদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে

আবুল কালাম গং বুধবার(২৪সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, কালিমুল্লা গংরা আমাদের ক্রয়কৃত জমি জোড়পূর্বক দখলে নিতে সংবাদকর্মীদের কাছে উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে।

এমনকি প্রকাশিত কয়েকটি অনলাইন গনমাধ্যম সংবাদে স্থানীয় সংসদ সদস্যের মনোনীত সালিসদারের বিরুদ্ধে সংবাদ কর্মীদের কাছে মিথ্যাচার করে বিভ্রান্ত ছড়াচ্ছে।

সংবাদ সম্মেলন নুরুল ইসলাম বলেন আইন-আদালত ও স্থানীয়ভাবে অনুষ্ঠিত গ্রাম্য সালিসের সিদ্ধান্ত অমান্য করে কালিমুল্লাহ গং জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। একই সঙ্গে কালিমুল্লাহ ও বেলাল গংরা প্রকৃত জমির মালিকের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যের মনোনীত সালিসদারদের বিরুদ্ধে পক্ষপাতিতের অভিযোগ তুলে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও  প্রতিবাদে জানিয়ে আবুল কালামসহ জমির মালিকেরা বলেন, ৩টি দলিল মুলে ৯ একর ষাট শতাংশ জমির মালিক আবুল কালাম,তোফাজল,দুলাল, জাহাঙ্গীর আলম,সবুজ ও সৈয়দ সারেং।

মূলত বেলাল খারাপ প্রকৃতির লোক হিসেবে জোড়-জবরদস্তি করে জায়গা-জমি দখল করে আত্মসাত  ভোগ দখলে নিতে এসব পায়তারা চালাচ্ছে।

জমির মালিক আবুল কালাম আরো অভিযোগ করে বলেন, আমি সুস্থ্য পয়সালার স্বার্থে আমাদের ভোলা -৪আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের কাছে একটি লিখিত অভিযোগ করি। তিনি সুস্থ্য পয়সালার স্বার্থে স্থানীয় বিএনপির নেতা কাজী মনজুর হোসেন, মমিনুর রহমান ভুট্রো এবং গোলাম আক্তার মইন প্রফেসরকে দায়িত্ব প্রদান করেন।

তা উপেক্ষা করে বেলাল গং জোড়পূর্বক বিরোধী জমিতে ধান রোপন করার চেষ্টা করে। আবুল কালাম সালিস্যের সিদ্ধান্ত মোতাবেক চরফ্যাশন থানা অভিযোগ দাখিল করেন। পাশাপাশি জমি সংক্রান্ত বিষয়টি আইনগতভাবেও প্রক্রিয়াধীন রয়েছে। থানা পুলিশ বিবাদী এবং বাদী উভয় পক্ষকে ডেকে মিমাংশা না হওয়া পর্যন্ত বিরোধী জমিতে ধান রোপন বন্ধ রাখা সিদ্ধান্ত দেন। এরপর কালিমুল্লা এবং তার ছেলে বেলাল সংবাদকর্মীদেরকে ভুলবাল মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে সম্মানিত সালিসদারকে সম্মাানহানির করার চেষ্টা অপপ্রচার চালায়। এতে তাঁর এবং জনৈক সালিসদারের সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলন থেকে প্রকাশিত সংবাদের সংশ্লিষ্ট তথ্য যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নিয়ে আদালত ও প্রচলিত আইন অনুযায়ী বিরোধ নিষ্পত্তির দাবি জানান জমির মালিক। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?