- প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩২ পিএম
হিজলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবগঠিত কমিটির পরিচিতি সভা।
বরিশালের হিজলা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(২২ সেপ্টেম্বর)বেলা ১২ টার সময় ২৫ নং কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা ও পরিচিতি সভার আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ রোকনুজ্জামান খান উজ্জ্বল, সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী মাহমুদসহ উপস্থিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানে ৬৮ নং মধ্য কোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় নবগঠিত কমিটির সভাপতি রোকনুজামান খান উজ্জ্বল'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাউরিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ রিপন কান্তি দাস।ম্যানেজিং কমিটির সভাপতি তার বক্তব্যে বলেন,শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং সমৃদ্ধ সমাজ গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই।বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন,অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তিনি সকল সদস্য,শিক্ষকমণ্ডলী এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।তিনি বলেন,সকলের প্রচেষ্টায় আমাদের এ বিদ্যালয়টিকে আরও এগিয়ে নিতে হবে।বিশেষ অতিথি তার বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এ সাফল্য ভবিষ্যতে আরো বড় অর্জনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।দেশ গঠনে আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা,শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিয়ে সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।সমাজসেবক ও বিদ্যালয়ের ছাত্র অভিভাবক আঃ মান্নান আকন্দ সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ।পাশ করলে শিক্ষিত হওয়া যায় না শিক্ষিত হতে হলে সর্ববিষয়ে জ্ঞান থাকতে হবে। একজন শিক্ষার্থীর মেধা বিকাশে শিক্ষক ও পরিবারকে আরো বেশি আন্তরিক হতে হবে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী মাহমুদ বলেন,আমাদের শিক্ষার্থীরা যারা বৃত্তি পেয়েছে তারা নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করেছে। এ অর্জন শুধু একজন শিক্ষার্থীর জন্য নয় তার পরিবার,শিক্ষক ও উপজেলাবাসীর গর্বের বিষয়।তিনি আরও বলেন, আপনাদের সকলের সহযোগিতায় এ বিদ্যালয়কে একটি আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব।আলোচনা সভা শেষে ২০২৫ সালের সমাপনী বৃত্তি পরিক্ষায় সাফল্য অর্জনকারী ৬ জন কৃতি শিক্ষার্থীকে ফুলেল শুভেচছার মাধ্যমে ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।সভাপতি নিজস্ব ভাবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল এবং খেলার সামগ্রী বিতরণ করেন। সভায় নবগঠিত কমিটির বিদ্যুৎসাহী সদস্য মোসাঃ আরফানা আক্তার, আব্দুর ছত্তার, শিক্ষক প্রতিনিধি মোঃ তারেক হোসেন, পাপিয়া বেগম, মোঃ জিয়াউদ্দিন বিএসসি শিক্ষক মিজানুর রহমান,শিক্ষার্থী, অভিভাবক,সংবাদ কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
সাংবাদিকরা মানুষের কথা তুলে ধরতে গিয়ে পেশাগত দায়িত্বে প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মুখোমুখি হন। ব্যক্তিগত সংকট কিংবা অসুস্থতাও অনেক সময় তাদের...
-
সংবিধান ও দীর্ঘদিনের প্রচলিত বিচারিক প্রথা অনুসরণ না করে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২২ জন...
-
জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বসুন্ধরা সুপার গলফ। বৃহস্পতিবার সন্ধ্যায় এর উদ্বোধন করেন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!