শিরোনামঃ

দশমিনায় গাঁজাসহ নও মুসলিম মাদক ব্যবসায়ী আটক



মো.জাহিদুল  ইসলাম 


দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি


পটুয়াখালীর দশমিনায় গাঁজাসহ মোহাম্মদ হোসেন (২৫) নামের এক নও মুসলিম মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।


বুধবার (৬ মে) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর আরজবেগী এলাকায় পাঁকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।


আটক হোসেন উপজেলা সদরের নলখোলা এলাকার মৃত সুনিল চন্দ্র পালের ছেলে। জানা যায়, তিনি গত বছরের ৫ ফেব্রুয়ারী (০৫/০২/২০২৫ স্ত্রী.) ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্ম গ্রহণ করেন।


পুলিশ জানায়, 'গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার এসআই শাহাবুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনাকালে তাকে আটক করে। সে সময় তল্লাশি করে তার নিকট থেকে ২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।


দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম দৈনিক প্রতিদিনের বাংলাদেশ কে বলেন, 'আটক ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন'।



এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?