- প্রকাশিত: ৯ মে ২০২৬ ০৯:৫১ পিএম
দশমিনায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ি আটক
মো.জাহিদুল ইসলাম,
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার (৮ মে) দিবাগত রাত পৌণে ১০ টার দিকে উপজেলা সদরের পূজাখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক হাসান মূলি (৩২) উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড চরহোসনাবাদ এলাকার বাসিন্দা ও কাওসার প্যাদা (৩৫) সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড দশমিনা গ্রামের বাসিন্দা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯ টার দিকে দশমিনা থানার এসআই ফরিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা সদরের পূজাখোলা এলাকায় অভিযান চালায়। অভিযানকালে গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করা হাসান ও কাওসারের দেহ তল্লাশি করে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম দৈনিক প্রতিদিনের বাংলাদেশ কে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!