- প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫ ০২:২৬ পিএম
ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের চিহ্নিত ডাকাত সদস্য ও ফরিদপুরের ভাঙ্গা থানার ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী সুমন শেখকে গ্রেফতার করেছে র্যাব।
আজ বুধবার (২২ অক্টোবর) ভোর রাতে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে ওই ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ খুলনার ভাটিয়াপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার রেজাউল হক বিষযটি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ডাকাত সদস্য সুমন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার পূর্ব নিজড়া গ্রামের রতন শেখের ছেলে।
ভাটিয়াপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প ও র্যাব-০৪ এর সিপিসি-২ নবীনগর ক্যাম্পের র্যাব সদস্যরা সাভারের হেমায়েতপুরে অভিযান চালায়। এসময় ওই এলাকা থেকে চিহ্নিত ডাকাত সদস্য ও ফরিদপুরের ভাঙ্গা থানার ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী সুমন শেখকে গ্রেফতার করা হয়। পরে তাকে র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পে নিয়ে আসা হয়। #
এই বিভাগের আরো খবর
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!