- প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৫ পিএম
চৌগাছায় সাবেক শিবিরের জেলা সভাপতির ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃ
যশোরের চৌগাছা উপজেলার ২নং পাশাপোল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক ছাত্রশিবিরের জেলা সভাপতি মাহমুদুর রহমানের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোর্শেদ এবং সাবেক ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. মাহমুদুর রহমান।
সমাবেশে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
এ সময় সাংগঠনিক কার্যক্রম, দলীয় কর্মীদের দায়িত্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পাশাপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মাহমুদুর রহমানকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আড়পাড়া গ্রামবাসীর উদ্যোগে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।সোমবার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : সারা দেশে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গোপালগঞ্জে জেলা জাসাসের উদ্যোগে মানববন্ধন...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও ১০ গ্রাম গাঁজাসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ।সোমবার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!