- প্রকাশিত: ৮ মে ২০২৬ ০৯:১৬ পিএম
চারুকলা বরিশাল এর উদ্যোগে -বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন।
নিজস্ব প্রতিবেদক
চিত্র প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগিতা, লোকজ সংস্কৃতি প্রদর্শনী সহ নানা আয়োজনে, বরিশালে শুরু হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন। একই সাথে চারুকলা বরিশাল, তার ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে।
অশ্বিনী কুমার হলে, শুক্রবার সকালে, প্রান্তিক সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় উদ্বোধনী নৃত্যের মাধ্যমে, প্রথম পর্বের সূচনা হয়, একই সাথে,শুরু হয় একদিনের চিত্র প্রদর্শনী। চারুকলা বরিশাল এর সভাপতি, কবি দীপংকর চক্রবর্তী, এ সময় সবাইকে স্বাগত জানান। তিনি বলেন, বিশ্বকবি জন্মদিনে সাথে সাথে, আমরা চারুকলারও জন্মদিন পালন করছি। আজ দিনটি শিশুদের আনন্দের -আজকে আমরা সবাই রাজা। সবাইকে আহ্বান থাকবে, আমরা যেন, কবিগুরুর সোনার বাংলা গড়ে তুলতে পারি।
চিত্র প্রদর্শনী ছাড়াও, বিভিন্ন লোকজ, উপকরণের প্রদর্শনী ও মেলা একই সাথে চলছে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাটিকর পল্লীর স্টল ছাড়াও, মৃৎশিল্পীদের স্টল, ও লোকজ ও কারু পণ্যের স্টল রয়েছে। সন্ধ্যা থেকে, আবৃত্তি পরিবেশন করবে, চারুকলা বরিশাল, বরিশাল শিশু থিয়েটার ও আগামী সংস্কৃতি সংগঠন।
সংগীত ও নৃত্য পরিবেশন করবে, সঙ্গীতাঞ্জলি, সুর সাকি সংগীতালয়, নজরুল সাংস্কৃতিক জোট ও প্রান্তিক সংগীত বিদ্যালয়।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!