- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৯ মে ২০২৬ ০৯:৫৯ এএম
বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম
বরিশালের সেরা প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেছেন বানারীপাড়ার কৃতি সন্তান মো: তারিকুল ইসলাম।
আইন পেশায় সততা, নিষ্ঠা, দূরদর্শিতা, মেধা ,প্রজ্ঞা ও কর্মদক্ষতার সঙ্গে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে জাতীয় আইনগত সহায়তা দিবসে তিনি গৌরবের এ সম্মাননা অর্জন করেন। বৃহস্পতিবার (৭ মে) সকালে বরিশাল জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাডভোকেট তারিকুল ইসলামের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় সেখানে উপস্থিত বিচারক, আইনজীবী ও সুধীজনেরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দিত করেন।
বিচারক রাফিয়া ইসলাম, মো: মনিরুজ্জামান, এমদাদুল হক, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ইমনসহ আইন অঙ্গনের বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, “আইন শুধু পেশা নয়, এটি মানুষের অধিকার প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। অ্যাডকেট মো: তারিকুল ইসলাম সেই দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অব্যাহতভাবে পালন করছেন। তার এই অর্জন নতুন প্রজন্মের আইনজীবীদের জন্য অনুকরনীয় অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান, ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা এবং পেশাগত দক্ষতার জন্য অ্যাডকেট মো: তারিকুল ইসলাম আইন অঙ্গনে বিশেষ সুনাম অর্জন করেছেন। বিচারপ্রার্থীদের প্রতি মানবিক আচরণ ও নিষ্ঠার কারণে তিনি সর্বমহলে প্রশংসিত হয়েছেন।
সম্মাননা পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে অ্যাডভোকেট মো: তারিকুল ইসলাম বলেন, “এই সম্মাননা আমার একার নয়; এটি আমার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষের অকুন্ঠ ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে উৎসর্গ করলাম। আমার পরম শ্রদ্ধেয় বাবা-মা আজ বেঁচে থাকলে আমার এ সম্মাননা অর্জনে তারা দারুন খুশি হতেন।
ভবিষ্যতেও মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এদিকে তার এ অর্জনে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!