- প্রকাশিত: ১২ মে ২০২৬ ০৫:১৪ পিএম
বরিশালে রুফটপ সোলার সম্প্রসারণের দাবিতে প্রচারাভিযান ও স্মারকলিপি প্রদান
বরিশাল
নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও রুফটপ সোলার স্থাপনের দাবিতে বরিশালে প্রচারাভিযান ও স্মারকলিপি প্রদান করেছে প্রান্তজন ট্রাস্ট, ক্লিন ও বিডাব্লিউজিইডি। মঙ্গলবার (১২ মে) জেলার প্রশাসকের কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, দেশের সরকারি অবকাঠামোতে রুফটপ সোলার সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরা এবং আগামী পাঁচ বছরের মধ্যে ৫,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট সুভাষ দাস।
প্রচারাভিযানে বক্তারা বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ইতোমধ্যে দেশের সকল জেলা প্রশাসক কার্যালয়ে তিন মাসের মধ্যে রুফটপ সোলার স্থাপনের নির্দেশনা দিয়েছে। এ উদ্যোগকে সময়োপযোগী, পরিবেশবান্ধব এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন তারা।
প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য শুভঙ্কর চক্রবর্তী বলেন, “সরকারের এই সিদ্ধান্ত বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত ইতিবাচক। এটি বাস্তবায়িত হলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অন্যদিকে সদস্য আকতারুল কবির বলেন, “বাংলাদেশ বর্তমানে জ্বালানি সংকট, আমদানি নির্ভরতা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। সরকারি ভবনের ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদন জাতীয় গ্রিডের ওপর চাপ কমাবে এবং বিদ্যুৎ ব্যয় হ্রাসে সহায়ক হবে।”
বক্তারা আরও বলেন, রুফটপ সোলার সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় সোলার শিল্প, ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি গড়ে উঠবে একটি টেকসই সবুজ অর্থনীতি।
এ সময় সংগঠনগুলোর পক্ষ থেকে সরকারের কাছে বরিশালের জেলা প্রশাসনসহ সকল সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের ছাদে দ্রুত রুফটপ সোলার স্থাপন, প্রশাসনিক সহায়তা বৃদ্ধি এবং নেট-মিটারিং ব্যবস্থাকে আরও সহজ ও জনবান্ধব করার দাবি জানানো হয়।
প্রান্তজন ট্রাস্টের প্রধান নির্বাহী তৌহিদুল ইসলাম শাহাজাদা বলেন, “এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আঞ্চলিক উদাহরণ হয়ে উঠবে এবং একটি পরিচ্ছন্ন, সাশ্রয়ী ও টেকসই জ্বালানি ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।”
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!