- প্রকাশিত: ৫ মে ২০২৬ ০৭:৫৫ পিএম
বরিশালে নারী শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে কর্মশালা
বরিশাল
তৃণমূল পর্যায়ের পরিবর্তিত প্রেক্ষাপট বিবেচনায় নারী শান্তি ও নিরাপত্তা (WPS) এজেন্ডার স্থানীয় ইস্যু চিহ্নিতকরণ এবং এ সংক্রান্ত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউএন উইমেন-এর আর্থিক সহায়তায় এবং এ্যাসোসিয়েশন অব ভলান্টারী এ্যাকশনস ফর সোসাইটি (আভাস) ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের আয়োজনে মঙ্গলবার (৫ মে) বরিশাল নগরীর আলেকান্দা আমিরকুটির লেনে অবস্থিত আভাস প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। “Strengthening Capacity of Women’s Rights and Civil Society Organizations in Bangladesh to Localize the Women, Peace and Security (WPS) Agenda” শীর্ষক প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, মান্তা ও কমিউনিটি সদস্য, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধনী বক্তব্যে আভাস-এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল বলেন, তৃণমূল পর্যায়ে নারীর নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হলে স্থানীয় বাস্তবতা অনুযায়ী কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এতে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার কার্যালয়ের ইন্সপেক্টর এম.এম. সেলিম, ভিকটিম সাপোর্ট সেন্টারের সাব-ইন্সপেক্টর নুসরাত জাহান পিকলি, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সাব-ইন্সপেক্টর আঃ জলিল, শুভ-এর নির্বাহী পরিচালক হাছিনা বেগম নিলা, দরিদ্র মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাধনা রানী বেপারী, কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন, চ্যানেল আই-এর সাংবাদিক সাঈদ পান্থসহ মান্তা কমিউনিটি, নারী সংগঠন, যুব সংগঠন, ধর্মীয় নেতা ও সিভিল সোসাইটি প্রতিনিধিরা।
কর্মশালায় নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার প্রেক্ষাপট এবং স্থানীয় বাস্তবতার সাথে এর সংযোগ তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে বিদ্যমান চ্যালেঞ্জ ও ইস্যুগুলো চিহ্নিত করেন এবং সেগুলো মোকাবেলায় বাস্তবসম্মত কর্মপরিকল্পনা ও কৌশল নির্ধারণ করেন।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা অঙ্গীকার করেন, নিজ নিজ অবস্থান থেকে নারী শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে সক্রিয় ভূমিকা পালন করবেন এবং প্রণীত স্থানীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে একযোগে কাজ করবেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!