- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৪ মে ২০২৬ ০৮:১১ পিএম
বরিশাল সিটি কর্পোরেশনে জলবায়ু সহিষ্ণু ড্রেনসহ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
বরিশাল নগরীর জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও টেকসই অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে “এডভান্সিং জেন্ডার রেস্পন্সিভ ক্লাইমেট অ্যাকশনস ফর আরবান রেজিলিয়েন্স ইন বরিশাল সিটি কর্পোরেশন” প্রকল্পের আওতায় জলবায়ু সহিষ্ণু ড্রেনসহ রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পটি বাস্তবায়ন করছে সেইন্ট বাংলাদেশ ও এডুকো বাংলাদেশ, যার অর্থায়নে রয়েছে ক্লাইমেট ব্রিজ ফান্ড এবং সহযোগিতায় রয়েছে বরিশাল সিটি কর্পোরেশন।
অনুষ্ঠানের শুরুতে সেইন্ট বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর লীনা হেলেন গোমেজ ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া স্লাম ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকেও অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির। বক্তব্য রাখেন নাসির উদ্দিন মুন্সী এবং বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব আবুল বাশার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আখতার জাহান শিরিন। উদ্বোধন শেষে উদ্বোধনী ফলক উন্মোচন এবং দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা এনামুল হক। আয়োজকরা জানান, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরীর জলাবদ্ধতা নিরসন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নগরবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!