- প্রকাশিত: ১২ মে ২০২৬ ০৫:১৫ পিএম
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি আইনজীবী ইসমাইল হোসেন নেগাবান ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশালের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম অভির চাচা শফিকুল ইসলাম মনিরের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশাল। ১০ মে রবিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে রাত ৯ টায় উক্ত দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি ও দিনকাল বরিশালের ব্যুরোচীফ হুমায়ন কবিরের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীরের সন্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম অভি, বরিশাল প্রেসক্লাবের সহসভাপতি জাকির হোসেন, মরহুম ইসমাঈল হোসেন নেগাবান মন্টুর পুত্র রোহান, বরিশাল প্রেসক্লাবের সদস্য কেএম এনায়েত হোসেন সহ অনান্য নেতৃবৃন্দ। সভায় মরহুমদ্বয়ের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশালের সদস্য ও সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সুমাইয়া জিসান, মাসুদ রানা, প্রিন্স তালুকদার, আরিফুর রহমান, আম্মার হোসেন আম্মান, রিয়াজ পাটোয়ারী, ইলিয়াস আহমেদ, ওবায়দুল ইসলাম উজ্জ্বল, কেএম হাসান আশ্রাফি রেশাদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!