- প্রকাশিত: ৯ মে ২০২৬ ০৯:০৬ এএম
বরগুনার আকাশে রহস্যময় আলোর ঝলক: মিসাইল, রকেট নাকি ধূমকেতু" জল্পনা তুঙ্গে
সোহাগ হাওলাদার, বরগুনা:
বরগুনার আকাশে হঠাৎ দেখা গেছে রহস্যময় আলোর ঝলক, যা ঘিরে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও কিছুটা আতঙ্ক। শুক্রবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে এ অদ্ভুত দৃশ্য লক্ষ্য করা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশে লম্বাটে আলোর একটি রেখা দেখা যায়, যার পেছনে ছিল টর্চের আলোর মতো উজ্জ্বল ঝলক। ধীরে ধীরে সেটি মেঘের আড়ালে মিলিয়ে যায়। এমন দৃশ্য আগে কখনো না দেখায় অনেকেই বিষয়টি নিয়ে বিস্মিত হয়ে পড়েন।
বরগুনা শহরের ভুতমারা এলাকার বাসিন্দা আরিফ খান বলেন, “আমি বাসার সামনে থেকে কয়েকটি ছবি তুলেছি। প্রথমে বুঝতে পারিনি কী ছিল। পরে গুগলে খুঁজে দেখে মনে হলো, এটি অনেকটা মিসাইলের মতো। তাই কিছুটা চিন্তিত হয়ে পড়েছি।
আরেক প্রত্যক্ষদর্শী গোলাম কিবরিয়া বলেন, “প্রথমে ভেবেছিলাম হয়তো ধূমকেতু। কারণ এমন আলোর রেখা আগে কখনো দেখিনি। তবে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।
স্থানীয় যুবক মো. জিদান জানান, “মাগরিবের নামাজের পর বাইরে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দক্ষিণ আকাশে লম্বা কিছু দেখতে পাই, যার পেছনে উজ্জ্বল আলো ছিল। পরে ছাদে উঠে আরও স্পষ্টভাবে দেখি। আগে মিসাইল হামলার ভিডিওতে এমন দৃশ্য দেখেছি, তাই কিছুটা ভয় পেয়েছিলাম।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে, এ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও জল্পনা-কল্পনা। অনেকেই ছবিসহ পোস্ট দিয়ে জানতে চান, আসলে কী ছিল আকাশের ওই রহস্যময় আলো।
তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের ধারণা, এটি কোনো স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, মহাকাশযানের অংশ, অথবা দূরবর্তী কোনো রকেট উৎক্ষেপণের আলোর প্রতিফলন হতে পারে। অনেক সময় এ ধরনের ঘটনা স্বাভাবিক জ্যোতির্বৈজ্ঞানিক কারণেও ঘটতে পারে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে মনে করছেন সচেতন মহল। এদিকে, রহস্যময় এ আলোর ঝলক নিয়ে বরগুনার মানুষের মধ্যে এখনও চলছে নানা আলোচনা—আসলে কী ছিল আকাশের ওই অদ্ভুত দৃশ্য, তা জানার অপেক্ষায় সবাই।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!