- প্রকাশিত: ২৪ জুন ২০২৫ ০১:৫৬ পিএম
রংপুর মেডিকেলে আইসিইউ বন্ধ
রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে এক রোগীর শরীরে টিটেনাস সংক্রমণ হওয়ায় অন্যান্য রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। সংক্রমিত রোগীকে আইসোলেশনে নেওয়া হয়েছে। এ কারণে হাসপাতালের আইসিইউর সেবা বন্ধ থাকায় সংকটাপন্ন রোগীর পরিবারের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
সোমবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে আইসিইউ এর ইনচার্জ ডা. এ বি এম মারুফ হাসান।
তিনি জানান, রোগীশূন্য আইসিইউ জীবাণুমুক্ত করে পুনরায় রোগী ভর্তি করা হবে। ওয়ার্ড জীবাণুমুক্ত না হওয়া পর্যন্ত করোনার জন্য প্রস্তুত রাখা আইসিইউয়ে রোগীদের সেবা চলবে।
ডিউটি ডাক্তার আব্দুল্লাহেল বারী জানান, আইসিইউতে ৯ বেডের মধ্যে ৯টিতেই রোগী থাকে। এর মধ্যে একজনের টিটেনাস সংক্রমণ সোমবার দুপুরে শনাক্ত হয়। এর আগে সার্জারি ওয়ার্ড থেকে ওই রোগীকে সরাসরি আইসিইউতে ভর্তি করানো হয়। টিটেনাস সংক্রমণ শনাক্তের পরপরই রোগীকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। অন্য রোগীদের করোনার জন্য প্রস্তুত রাখা আইসিইউ বেডে নেওয়া হয়েছে। সেই সঙ্গে যাদের অবস্থা একটু ভালো, তাদের বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। দুইজন রোগী এখনও ওয়ার্ডেই আছে। মঙ্গলবার সকালের মধ্যেই অন্য কোথাও তাদের স্থানান্তর করার কথা রয়েছে।
এদিকে, আইসিইউ ওয়ার্ডে টিটেনাস সংক্রমণ হওয়ার খবর জানাজানি হওয়ার পরপরই সংকটাপন্ন রোগীর পরিবারের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরেই হাসপাতাল থেকে রোগীদের অবস্থা অনুযায়ী তাদের স্থানান্তর করা হয়।
আইসিইউ ইনচার্জ ডা. এ বি এম মারুফ হাসান জানান, টিটেনাস সংক্রমণের কারণে এই মুহূর্তে আইসিইউ থেকে রোগী সরানো হয়েছে। শূন্য আইসিইউ জীবাণুমুক্ত করে পুনরায় রোগী ভর্তি করা হবে। ওয়ার্ড জীবাণুমুক্ত না হওয়া পর্যন্ত নতুন ভর্তি নেওয়া সম্ভব হবে না বলেও জানান তিনি।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!