- প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ ১১:০৪ পিএম
মুসলিম ইনস্টিটিউট এর জমি ফিরিয়ে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন
ঐতিহ্যবাহী মুসলিম ইনস্টিটিউটের (মোহামেডান স্পোর্টিং ক্লাব) এর জমি ফিরিয়ে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।মঙ্গলবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে, আয়োজিত এই সংবাদ সম্মেলনে সকল বক্তারা, বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক মুসলিম ইনস্টিটিউটের স্থাপনা উচ্ছেদের প্রতিবাদ জানান।
এ সময় বক্তারা বলেন, ১৯৩৭ সালে, শায়েস্তাবাদের জমিদার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বরিশালের শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার জন্য, নিজ মালিকানার ৩৩ শতাংশ জমি দান করেন। ১৯৪২ সালে, তার পুত্র সৈয়দ ফজলে রাব্বি এখানে মুসলিম ইনস্টিটিউট গড়ে তোলেন। পরবর্তীতে এই মুসলিম ইনস্টিটিউটে ভাষা আন্দোলনের লক্ষ্যে একাধিক সব অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই জায়গাটিতে একসময় মোহামেডান স্পোর্টিং ক্লাব গড়ে তোলা হয়। দেশের ক্রীড়াঙ্গনের স্বনামধন্য ব্যক্তিরা এই মোহামেডান ক্লাবের সদস্য ছিলেন এবং এই মাঠে খেলাধূলা করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ২০২৩ সালের, ১১ ই জানুয়ারি, আকস্মিকভাবে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে এখানে অবৈধ উচ্ছেদ অভিযান চালিয়ে পুরো স্থাপনাটি ধ্বংস করা হয়। মুছে যায় ঐতিহ্যবাহী মামুন স্পোর্টিং ক্লাবের নান্দনিক টিনশেড স্থাপনা। গুটি কয়েক মানুষ প্রতিবাদ করলেও, তৎকালীন সময়ে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ'র প্রতি ভীতির কারণে, বরিশাল নগরবাসী, এই অবৈধ উচ্ছেদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ৫ আগস্ট এর পরবর্তী সময়, নেতৃবৃন্দ বরিশাল সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করলেও এই সমস্যার সমাধান করতে পারেনি। এর মাঝে জেলা প্রশাসনের পক্ষে, আন্দোলনকারী ব্যক্তিদের সাথে বৈঠকে সমঝোতার অংশ হিসাবে, বিশ শতাংশ জমি বুঝিয়ে দেয়া হলেও, বিসিসি কর্তৃপক্ষ আকস্মিকভাবে বুলডোজার চালিয়ে তা উচ্ছেদ করে ফেলে। গতকাল এই উচ্ছেদ অভিযানে, বিসিসির শত শত স্টাফরা অংশ নেয়। আমরা অবিলম্বে মুসলিম ইন্সটিটিউটের জমি ফিরিয়ে দেয়ার দাবি জানাই। সেই সাথে আন্দোলনকারীদের সাথে অসৌজন্য মূলক আচরণ করায় ও অবৈধ উচ্ছেদ অভিযান চালানোর জন্য আমরা সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসকের প্রত্যাহার দাবি জানাই।
সংবাদ সম্মেলনে, আন্দোলন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চান জানান "যদি আমাদের জমি ফিরিয়ে না দেয়া হয়, তাহলে আপনাদেরকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে "
আন্দোলনকারীদের মধ্যে অন্যতম মনীষা চক্রবর্তী বলেন "এই জমির সকল লিগ্যাল রাইটস আমাদের অনুকূলে -সিটি কর্পোরেশনের কোন লিগ্যাল রাইটস নাই। সে কারণে জনগণের জমি জনগণের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানাই।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লেখক ও ইতিহাসবিদ সাইফুল আহসান বুলবুল, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু , বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ , সিপিবির সাধারণ সম্পাদক দুলাল মজুমদার,বরিশাল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি হাফিজুর রহমান হীরা প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!