- প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫৭ পিএম
ভোলায় ছেলের হাতেই খুন হন ইসলামি বক্তা আমিনুল হক নোমানী,৬ দিন পর ঘাতক ছেলে পুলিশের হাতে গ্রেপ্তার
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা মো. আমিনুল হক নোমানীর হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।ঘটনার ৬ দিন পর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের বড় ছেলে মো. রেদোয়ানুল হককে (১৭) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ভোলা পুলিশ সুপার মো. শরিফুল হক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, রেদোয়ান তার পিতার কঠোর শাসনের কারণে মানসিকভাবে বিক্ষুব্ধ ছিল। তার মনে হতো, তিনি কোনো স্বাধীনতা পাচ্ছেন না। এর ফলে তার মধ্যে দুটি চিন্তা জন্ম নেয়— হয় নিজে আত্মহত্যা করা, নয়তো তার পিতাকে হত্যা করা। তিনি বিভিন্ন মুভি দেখে হত্যার কৌশল রপ্ত করেন এবং পরিকল্পিতভাবে তার পিতার ঘাড়, বুক ও পেটে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেন।
পুলিশ সুপার আরও জানান, ঘটনার পর নিহতের স্ত্রী হালিমা বিনতে কামাল বাদী হয়ে ভোলা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৩, তারিখ: ০৭/০৯/২০২৫, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড)। ঘটনার পর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত শুরু করে। ১২ সেপ্টেম্বর সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে রেদোয়ানকে তার নিজ বাসা থেকে হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি পিতৃহত্যার কথা স্বীকার করেন এবং তার দেখানো মতে বাসার পাশের খালের কিনার থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
মামলাটি বর্তমানে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা শাখার তদন্তাধীন রয়েছে। প্রেস ব্রিফিংয়ে ভোলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
মোঃ সাইফুল ইসলাম আকাশনিজস্ব প্রতিবেদক,ভোলা:ভোলার বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে...
-
যবিপ্রবি প্রতিনিধি:আবাসিক ও অনাবাসিক চার হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে কেন্দ্রীয় ইফতার মাহফিলের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)...
-
সোহাগ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:পবিত্র রমজান মাস উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!