- প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩০ পিএম
দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তারেক রহমানঃ কামরুল হাসান রুবেল
রিপোর্টঃ গাজী মোঃ কবির আহাম্মেদ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল বলেছেন, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, নির্বাচন কমিশনও সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। যত বাঁধা বা ষড়যন্ত্রই হোক, ফেব্রুয়ারিতেই ভোট হবে। এ নির্বাচন কেউ বানচাল করতে পারবে না।শনিবার সকালে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কামরুল হাসান রুবেল আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৭ বছরে ১৭ টাকার কাজও করেনি, শুধু নাম পাল্টেছে। ওই সময় মানুষ ভোট দিতে পারেনি, মন খুলে কথা বলতে পারেনি। তারা উন্নয়নের নামে লুটতরাজ করেছে। সাবেক এমপি আবুল হোসেন খান ক্ষমতায় থাকাকালে উপজেলায় অনেক উন্নয়ন হয়েছে। বাংলাদেশের মানুষ জানে, উন্নয়ন মানে জিয়াউর রহমান, উন্নয়ন মানে খালেদা জিয়া। তিনি বলেন, দীর্ঘদিন তিনি বিএনপির রাজনীতি করতে গিয়ে কবাই ইউনিয়নে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজেসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামগত উন্নয়ন এবং নেতাকর্মীদের বসতঘর নির্মাণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে লক্ষ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন। অতিতেও তিনি যেভাবে মানুষের পাশে ছিলেন, ভবিষ্যতেও তাদের পাশে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, বিএনপির উদীয়মান এই রাজনীতিবিদ আরও বলেন, দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তারেক রহমান। দ্রুত তিনি দেশে ফিরবেন। দেশ প্রস্তুত তাকে বরণ করে নিতে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!