- প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫ ০৩:১০ পিএম
বিএমএসএফ এর যুগ্ম সম্পাদক আরিফ রহমান এর সফল অস্ত্রোপাচার
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক আরিফ রহমান খুবই অসুস্থ।
জানা গেছে, তিনি দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভূগছিলেন। হাঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শহরের মমতা ক্লিনিক এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তার শরীরে অস্ত্রোপচার করা হয়। তিনি এখন
প্রফেসর ডক্টর নাজিমুল হকের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
খবর পেয়ে গত ২৭ ডিসেম্বর রাতে বিএমএসএফ এর জুম মিটিংয়ে সংগঠনের অর্থ সম্পাদক সোহেল পারভেজ এর প্রস্তাবনায় সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আরিফ রহমানের সুস্থতার জন্য দোয়া করা হয়। এবং সংগঠনের কেন্দ্র, বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দের নিকট দোয়া প্রার্থনা করা হয়।
আরিফ রহমান দীর্ঘ ২৩ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি আইটিবি বাংলার প্রধান সম্পাদক, সাহিত্য পত্রিকা মুক্ত বুলির নির্বাহী সম্পাদক ও ইংরেজি দৈনিক সিটিজেন টাইমস এর সিনিয়র সাব এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সাংবাদিকতা জীবনের শুরু ২০০২ সাল থেকে। বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সত্য সংবাদ, জাতীয় দৈনিক খবর,এটিএন বাংলা, দিগন্ত টিভি, জাতীয় দৈনিক বর্তমান,জাতীয় ইংরেজি দৈনিক নিউজ টুডে, জাতীয় দৈনিক ইংরেজী ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস,জাতীয় দৈনিক ইংরেজি দ্যা অরিয়েন্টেশন, জাতীয় দৈনিক সংবাদপত্র, জাতীয় দৈনিক আমাদের সময়,জাতীয় দৈনিক বিজনেস বাংলাদেশ, বরিশাল প্রতিদিন, দৈনিক আজকাল, দৈনিক বরিশাল সময়, বরিশাল লাইভ 24.com, বরিশাল সংবাদ টুয়েন্টিফোর ডটকম, একাধিক প্রতিষ্ঠিত জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সাংবাদিকতার বিভিন্ন পর্যায়ে তিনি ব্যুরো চিফ,এসিস্ট্যান্ট ব্যুরো চীপ, স্টাফ রিপোর্টার, সিনিয়র ক্রাইম রিপোর্টার,জেলা প্রতিনিধি, চীপ রিপোর্টার, নির্বাহী সম্পাদক, যুগ্ম সম্পাদক,সিনিয়র সহ সম্পাদক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন। সাংবাদিক সমন্বয় পরিষদ বরিশাল এর সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, বিদ্রোহী কবি কাজী নজরুল ইনস্টিটিউটের আজীবন সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, সাংবাদিক ইউনিয়নের সদস্য, এছাড়া ও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মিয় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বিএমএসএফ বরিশাল জেলা কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান বিএমএসএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম ও সহযোগিতা করে থাকেন। তিন ধার্মিক এবং সাদা মনের একজন মানুষ, তার পরিবারের পক্ষ থেকে সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। আমরা তার দ্রুত সুস্থতা ও মঙ্গল কামনা করছি। আল্লাহ পাক তাকে অতি তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেউক।
এই বিভাগের আরো খবর
-
এজাজ আল মাহমুদ সুজন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন করেন বরিশাল ৫ আসনের বিএনপি...
-
মহানগরীর ১৬ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন...
-
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।যশোরের কেশবপুরে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!