- প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬ ১২:৩৭ পিএম
রাঙ্গাবালীতে রান্নাঘরের বারান্দায় স্কুলছাত্রীর লাশ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
নিখোঁজের দুইদিন পর পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নিজ বাড়ির রান্নাঘরের বারান্দা থেকে এক স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বস্তাবন্দি করে গুমের চেষ্টা করা হয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে ঠিক কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে-সে বিষয়টি এখনও রহস্যেঘেরা।
শিশুটির নাম আয়েশা মনি (১১ বছর ৬ মাস)। সে রাঙ্গাবালী ছালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তিন বোন, এক ভাইয়ের মধ্যে সবার ছোট। তার বাবা বাবুল প্যাদা পেশায় দিনমজুর এবং মা আছমতারা ৯-১০ বছর সৌদি আরবে অবস্থান করে পরিবারের জীবিকা নির্বাহ করছেন।
পুলিশ জানায়, শুক্রবার বিকাল থেকে আয়েশা নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। শনিবার দুপুরে রাঙ্গাবালী থানায় আয়েশার নিখোঁজের ঘটনায় তার বাবা বাবুল প্যাদা সাধারণ ডায়েরি করেন। রোববার বেলা ১১টায় পুলিশের তল্লাশিতে তাদের নিজ বসতবাড়ির রান্নাঘরের বারান্দায় রাখা একটি বস্তার ভেতর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!