শিরোনামঃ

পবিত্র রমজানে কেএসডিও’র উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ



সোহাগ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:

পবিত্র রমজান মাস উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কেএসডিও (KSDO)। 


শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল পেঁয়াজ, চিনি, সয়াবিন তেল, ছোলা, মুড়ি, খেজুরসহ মোট ১৬ ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। 


এ-সময় ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মো. শওকাতুল আলম পান্না মৃধা, কেএসডিও’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. নাসির বিএসসি, উপদেষ্টা মোহাম্মদ মিজানুর রহমান, মো. নিজাম উদ্দিন, সাংবাদিক শাহ আলী, আরিফুল ইসলাম, বাংলা নিউজের বরগুনা প্রতিনিধি জাহিদুল ইসলাম মেহেদী, অলিউল্লাহ ইমরানসহ সংগঠনের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 


কেএসডিও’র প্রতিষ্ঠাতা সভাপতি এ জেড এম শিমুল বলেন, বেতাগী-বরগুনার প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি রমজানেও ইউনিয়নের ২০০টি অসহায় পরিবার নির্বাচন করে তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, কেএসডিও পরিবারের প্রতিটি সদস্য মানবতার কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এবং মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?