- প্রকাশিত: ৬ মার্চ ২০২৬ ০৬:৫৬ পিএম
বরিশাল বিভাগীয় ‘অদম্য নারী পুরস্কার পেলেন উজিরপুরের কৃতি সন্তান বিচারক নাহিদা রুমানা মিতু
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
উজিরপুরের কৃতি সন্তান বিচারক নাহিদা রুমানা মিতু শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বরিশাল বিভাগীয় ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ পাওয়ার গৌরব অর্জন করেছেন।
৩ মার্চ (মঙ্গলবার) বরিশালে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর তাকে এ সম্মাননা প্রদান করে। বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও যুগ্ম সচিব মোহাম্মদ আহসান হাবিব অনুষ্ঠানে সভাপতিত্ব এবং বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহরুন নাহার মুন্নী প্রাণবন্ত সঞ্চালনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান তার হাতে
পুরস্কার তুলে দেন। তিনি উজিরপুর উপজেলা, বরিশাল জেলা এবং বরিশাল বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ হিসেবে নির্বাচিত হন।
নাহিদা রুমানা মিতু বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাসিন্দা। তিনি মোশারফ হোসেন (মানিক মৃধা) ও শাহানারা হোসেনের কন্যা। বর্তমানে তিনি পিরোজপুর জেলা যুগ্ম দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। বিচারিক কার্যক্রমে সততা, দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য তিনি ইতোমধ্যে প্রশংসা কুঁড়িয়েছেন।
তার এই গৌরবোজ্জ্বল অর্জনে উজিরপুরবাসী গৌরবান্বিত ও আনন্দিত । স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে। ###
রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখঃ ০৫-০৩-২০২৬ইং
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!