- প্রকাশিত: ৬ মার্চ ২০২৬ ১০:১৪ পিএম
বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে মনতাজ মাঝি,ইলিয়াস হোসেন হৃদয়,শাহাবুদ্দিন,মোক্তার,আকবর,মিঠু ও সুমনের অত্যাচার থেকে বাঁচতে অভিযুক্তদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
মানববন্ধনে এলাকাবাসী জানান, মনতাজ মাঝি ও তার সাঙ্গোপাঙ্গরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখলসহ নানা ধরনের অত্যাচার ও হয়রানি চালিয়ে আসছে,৫ ই আগস্টের পর কয়েক দিন বন্ধ ছিল কিন্তু পুনরায় তারা একটি মহলের প্রভাব খাটিয়ে আবারো বিভিন্ন মানুষকে ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি,দখল বাজি,সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানহানি করার উদ্দেশ্যে মানুষকে ব্ল্যাকমেল করা সহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদে এলাকার সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচি পালন করেন।
এ সময় এলাকাবাসী মনতাজ মাঝির বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।
তারা বলেন,আমরা দীর্ঘদিন ধরে তার অত্যাচারের শিকার। এখন আমরা তার এসব কর্মকাণ্ড থেকে মুক্তি চাই। প্রশাসন যেন দ্রুত তাকে আইনের আওতায় আনে।”
মানববন্ধনে তারা ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করে এলাকায় শান্তিতে বসবাস করতে চান।
মানববন্ধনে এলাকার নারী-পুরুষ সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন,তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!