- প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫ ০৩:০৯ পিএম
বামনায় দুর্নীতিগ্রস্ত তহসিলদারকে পুনর্বহালের বিরুদ্ধে মানববন্ধন
স্টাফ রিপোর্টারঃ
বরগুনার বামনা উপজেলার ১নং বুকাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. দেলোয়ার হোসেনকে “দুর্নীতিগ্রস্ত” আখ্যা দিয়ে পুনরায় ওই অফিসে বহাল না রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় বুকাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, তহসিলদার মো. দেলোয়ার হোসেন অতীতে দায়িত্ব পালনকালে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। তাই তাঁকে পুনরায় একই কর্মস্থলে বদলির আদেশ এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তাঁরা ওই আদেশ বাতিলের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক মো. সুলতান ফরাজী, ব্যবসায়ী মো. সুমন আহমেদ মোল্লা প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে বর্তমান হোসনাবাদ ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. দেলোয়ার হোসেন বলেন, “সরকারের স্বার্থে কাজ করতে গিয়ে এলাকার কিছু প্রভাবশালীর বিরাগভাজন হয়েছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়।”
বামনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসককে অবহিত করবেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!