- প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫ ০৪:৫১ পিএম
বামনা মডেল মসজিদের নির্মাণ কাজ ৬ বছরেও শেষ হয়নি, ক্ষোভে মানববন্ধন করেছে এলাকাবাসী
মাসুদ রেজা ফয়সালঃ
বরগুনার বামনা উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা “আসসালাতু খয়রুম মিনাননাউ”— মডেল মসজিদের মিনার থেকে এই পবিত্র আহ্বান শোনার অপেক্ষায় ছয় বছর পার করেছেন। দুই দফা ঠিকাদার পরিবর্তনের পরও মসজিদের নির্মাণ কাজের ধীরগতি স্থানীয়দের মধ্যে হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে।
দ্রুত নির্মাণ কাজ সম্পন্নের দাবিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা গোলচত্বর এলাকায় বামনা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ মানববন্ধনে অংশ নেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, বামমা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: সাইফুল্লাহ মানসুর, যুব জামায়াতের সভাপতি আসাদুল হক সোহাগ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি আলহাজ্ব সোবাহান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহেল খান, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মুসল্লিরা। পরে প্রেসক্লাবের সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়ার নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
ইসলামি ফাউন্ডেশন ও গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ মার্চ এএসআই জেবি ঠিকাদারি প্রতিষ্ঠান মসজিদের নির্মাণ কাজ শুরু করে। কাজের মান নিয়ে অসন্তোষ দেখা দিলে ২০২৪ সালের ২৪ জানুয়ারি এমকেটি ঠিকাদার প্রতিষ্ঠানকে নতুন করে ১৩ কোটি ১৫ লাখ ৫১ হাজার টাকায় কাজের দায়িত্ব দেওয়া হয়। তবে প্রতিষ্ঠানের মালিক রিপন ওরফে রাঙ্গা রিপন রাজনৈতিক মামলায় কারাবন্দি এবং অপর মালিকের মৃত্যু হওয়ায় কাজ আবারও স্থবির হয়ে পড়ে।
বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার সুজন বলেন, অর্থনৈতিক সংকটের কারণে কিছুটা বিলম্ব হয়েছে, তবে দ্রুতই কাজ সম্পন্ন হবে।
এ বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্যা রবিউল ইসলাম জানান, ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজের গতি বাড়াতে তাগিদ দেওয়া হয়েছে। অগ্রগতি সন্তোষজনক না হলে ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল)বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি গলাচিপা লঞ্চঘাট এলাকার এক অসহায় মানুষ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। উলানিয়া এলাকায় গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিকার করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ সভার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!