- প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ০৮:২৭ পিএম
বাকেরগঞ্জে রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির মতবিনিময় সভা
বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় বাকেরগঞ্জ অডিটোরিয়ামে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা বিএনপির আহবায়ক, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির ১ নং সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী খান, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, উপজেলা বিএনপির সদস্য হারুন শিকদার, মিজানুর রহমান চুন্নু, নাসির হাওলাদার, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, শিকদার খলিলুর রহমান, রুহুল আমিন জোমাদ্দার, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলিম জোমাদ্দার , উপজেলা বিএনপির সদস্য স্বপন শিকদার, উপজেলা মহিলা দলের সভাপতি মীর্জা খাদিজা বেগম।
এছাড়া আলোচনায় অংশ নেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান খান সালাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ এবং সদস্য সচিব রাকিব তালুকদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নই জাতিকে একটি সুশাসনভিত্তিক, ন্যায়সংগত ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করবে।” তারা আরও বলেন, “এই ৩১ দফা শুধু রাজনৈতিক দল নয়, বরং জাতীয় ঐক্যের একটি রূপরেখা, যা দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ভিত্তি।”
সভায় উপস্থিত নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে বিএনপির কর্মসূচি শক্তিশালী করার পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এই বিভাগের আরো খবর
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে 'আর্থিক সাক্ষরতা ও লেনদেনে নিরাপত্তা বিষয়ক কর্মশালা এবং গ্রাহক সমাবেশ' অনুষ্ঠিত...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (১৭) এক কিশোর নিহত হয়েছেন। এতে আহত হয়েছে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!