- প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ০৮:১৪ পিএম
বাকেরগঞ্জে নাসির মৃধার পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
বাকেরগঞ্জ প্রতিনিধি :
বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের ভোত্রা বাজারের প্রতিষ্ঠিত ব্যাবসায়ী নাসির মৃধার পরিবারের বিরুদ্ধে চুরির অপবাদে অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সোমবার ( ১৩ অক্টোবর) বিকেল ৩ টায় ভোত্রা বাজারে কয়েকশত নারী-পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠিত মানববন্ধনে নাসির মৃধার পরিবারের পক্ষে বক্তব্য রাখেন তার ছেলে সিরাজুল ইসলাম।
এসময় সিরাজুল ইসলাম বলেন,আমার বাবা ভোত্রা বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী, তিনি এই বাজারে ৪০ বছর যাবত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। এছাড়া আমার একটি টিনের দোকান রয়েছে। ব্যক্তিগত আক্রোশের কারণে পার্শ্ববর্তী দোকানদার নুরুল আমিন কাজী সহ একটি কুচক্রী মহল আমাদের পরিবারের ৩ জনের বিরুদ্ধে থানায় মিথ্যা চুরির অভিযোগ দায়ের করে। থানা পুলিশ তদন্ত করে সত্যতা না পেয়ে মামলা গ্রহণ না করলেও তারা হয়রানির জন্য পূনরায় আমাদের পরিবারের ৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করে। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। তারা কোনকিছুর তোয়াক্কা না করে আমাদের অপদস্ত করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে আমদের মানবাধিকার ও নাগরিক অধিকার খর্ব হচ্ছে।
সিরাজুল ইসলাম আরও বলেন, গ্রামবাসী আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজ শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে ও আইন শৃংখলা বাহিনীকে অনুরোধ করছে যাতে তারা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের শান্তি ও নির্দোষ ব্যক্তিতের সম্মানহানি থেকে রেহাই দেয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!