- প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ ০৮:৪৩ পিএম
বাকেরগঞ্জে ফেইসবুকে অপপ্রচারের প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে আহত করা হয়েছে
বাকেরগঞ্জ প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জে সোস্যাল মিডিয়ায় মিথ্যে অপপ্রচারের প্রতিবাদ করায় সরোয়ার সরদার (৩৩) নামে একজনকে কুপিয়ে আহত করেছে ওয়ার্ড আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদকের ছেলে মেহেদী সহ ৩ জন। ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সারে ৬ টায় উপজেলার নিয়ামতি ইউনিয়নের মহেশপুর বাজার এলাকায়। গুরুতর আহত সরোয়ারকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সরোয়ার নিয়ামতি ইউনিয়নের রূপারজোর গ্রামের সোবাহান সরদারের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদ প্রত্যাশি।
আহত সূত্রে জানা যায়, চলতি বছরের ১মার্চ মুরগী চুরির সময় স্থানীয় জনতার হাতে আটক হয় মহেষপুর এলাকার শহিদ হাওলাদারের ছেলে ইসমাঈল (২০), এসময় সরোয়ার সহ স্থানীয় লোকজন সেই ইসমাঈল এর স্বীকারোক্তির ভিডিও ধারণ করে সোস্যাল মিডিয়ায় প্রকাশ করে। পরবর্তীতে ইসমাঈল ও তার সহযোগিরা এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সরোয়ারের বিরুদ্ধে ফেইসবুকে বিভিন্ন আইডি দিয়ে অপপ্রচার চালাতে থাকে। বুধবার সন্ধ্যায় সরোয়ার সোস্যাল মিডিয়ায় অপপ্রচারের ব্যাপারে জানতে চাইলে ছালাম মোল্লার ছেলে মেহেদী, শহিদ হাওলাদারের ছেলে ইসমাঈল ও তুহিন সহ কয়েকজন তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় নিয়ামতি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ছালাম মোল্লার ছেলে মেহেদী রামদা দিয়ে সরোয়ারের মাথায় কোপ দিলে সরোয়ার মাটিতে লুটিয়ে পরে। স্থানীয় লোকজন গুরুতর আহত সরোয়ারকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম আজাদ বলেন, উপজেলার নিয়ামতি ইউনিয়নে সরোয়ার নামের আহত হওয়ার খবর পাওয়া গেছে, তাকে চিকিৎসার জন্য বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় সরোয়ারের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সংঘটিত সড়ক দূর্ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরন করা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। বাংলাদেশের খ্যাতিমান কবি, গবেষক, বহু ভাষাবিদ, অনুবাদক, গীতিকার ও দৈনিক ডেসটিনি'র ভারপ্রাপ্ত সম্পাদক ও কবি মাহমুদুল হাসান...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত: ১৫জন আহত হয়েছেন। মারাত্মত আহতদের কাশিয়ানী উপজেলা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!