- প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০৬:২৭ পিএম
বাবুগঞ্জে ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে ২০ যুবকের বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান
আবুল বাশার,বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
ধর্মীয় অনুশাসনভিত্তিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অনুষ্ঠিত সাধারণ সভায় একসঙ্গে ২০ জন যুবক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯:০০টায় অনুষ্ঠিত এই সাধারণ সভায় নবাগতদেরকে জামায়াত নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, বরিশাল মহানগর জামায়াতের আমির ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য ও চাঁদপাশা হাইস্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ মাস্টার মোঃ আব্দুর রব, কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, চাঁদপাশা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার জাকির হোসেন,ইউনিয়ন জামায়াত নেতা মাস্টার জাহাঙ্গীর হোসেন সহ ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নবাগতদের উদ্দেশ্যে বলেন, ইসলামের আদর্শ ও শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় আমাদের রাজনীতি, এবং যারা এই আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন, তারা ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!