- প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬ ০৬:২৩ পিএম
শিশুর মতই গাছের চারাকে লালন-পালন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি, সে ভাবেই একটা গাছের চারাকে লালন-পালন করতে হবে। একটা শিশুকে যেমন নির্দিষ্ট সময় পর্যন্ত বাবা-মায়ের দেখতে হয়, তেমনকি একটি গাছের চারাকেও নির্দিষ্ট সময় পর্যন্ত লালন-পালন করতে হয়। এরপর সে নিজে নিজে ঝড়, বাতাস মোকাবেলা করে বেড়ে উঠবে।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা এগারটায় বরিশালের গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী আরও বলেন, সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদেরও পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, যারা এখন কেবলই তরুনি। তাদের সামনে অপার ভবিষ্যত। এই মুহুর্তে তাদের জীবনের যাত্রাটাকে যেভাবে নির্ধারণ করবে, সেভাবেই তাদের (তরুনী) জীবন বিকশিত হবে। আমরা শুধু গাছের চারা বিতরনের মাধ্যমে তাদের (শিক্ষার্থী) একটা দায়িত্ববোধের মধ্যে নিয়ে এসেছি। গাছের চারা যেমন পরিচর্যার মাধ্যমে বড় হবে, তেমনি শিক্ষার্থীদের দায়িত্ববোধও পূর্নভাবে বিকশিত হবে।
উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপকূলীয় অঞ্চল বরিশালের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম। অনুষ্ঠানের শুরুতেই কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন এবং ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। শেষে ওই প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!