- প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫ ১২:৫১ পিএম
যুবদল নেতার বাধায় বাকেরগঞ্জে ধানের শীষের প্রচারণা ভন্ডুল
বাকেরগঞ্জ প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে ধানের শীষ মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৮ নভেম্বর (শুক্রবার) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কলসকাঠি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
কলসকাঠি ইউনিয়ন বিএনপি'র সভাপতি মিজানুর রহমান নাসিম এবং সাধারণ সম্পাদক মো: আল-আমিন মোল্লাসহ বিপুলসংখ্যক নেতাকর্মী কলসকাঠী বাজার এলাকায় বেলা ২ টা থেকে ধানের শীষ মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেন। প্রচারণা চলাকালীন বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এইচএম হাসান ইমাম খোকন ওরফে খোকন হাওলাদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলা থেকে নিজেদের বাঁচাতে বিএনপির নেতাকর্মীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। এতে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পন্ড হয়ে যায় ধানের শীষ মার্কার নির্বাচনী প্রচারণা।
এছাড়া সন্ত্রাসী হামলায় নারী, নেতাকর্মী, সমর্থক সহ কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেন।
এ সংবাদ লেখা পর্যন্ত ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছিলো।
এ বিষয়ে কলসকাঠি ইউনিয়ন বিএনপি'র সভাপতি মিজানুর রহমান নাসিম এবংম সাধারণ সম্পাদক আল-আমিন মোল্লা দাবি করেন- 'বিএনপি যুবদলের মধ্যে ঘাপটি মেরে থাকা পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে এ ধরনের ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। তারা এই সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।'
উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এইচ এম হাসান ইমাম খোকন এ ঘটনায় তার সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে বলেন, 'দলীয়ভাবে ভাবমূর্তি নষ্ট করার অসৎ উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।'
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, দলীয় কারণে একের প্রতি অন্যের রাগ-ক্ষোভ থাকতে পারে। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেন তিনি।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!