- প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ০৮:২৪ পিএম
যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়
আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি:
“যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ অক্টোবর) আসরের নামাজ বাদ নাভারণ সেবা ক্লিনিকের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নাভারণ-সাতক্ষীরা মোড়ে এসে বিক্ষোভ মিছিল শেষ করে, নাভারণ ৭ ক্ষীরা মোড়ে সমাবেশে পরিণত হয়।”
“সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আমীর অধ্যাপক ফারুক হাসান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন থানা সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম।
“এসময় আরও উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান,তারবিয়াত সেক্রেটারি ফিরোজ আহমেদ, সমাজ কল্যাণ সেক্রেটারি মাষ্টার আ: কুদ্দুস,যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ, কর্মপরিষদ সদস্য এনামুল হক ও মকবুল হুসাইন প্রমুখ।”
“প্রধান অতিথি মাওলানা আজীজুর রহমান বলেন, ‘আমরা কারও চোখ রাঙানোকে ভয় করি না। যারা সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা আর সামনে অগ্রসর হতে পারবেন না। সত্য ও ন্যায়ের পথে আল্লাহর সাহায্য আমাদের সঙ্গেই রয়েছে।’”
“সমাবেশে বক্তারা জনগণের ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার ও দেশব্যাপী শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান।”
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!