- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬ ১১:৫৭ এএম
বাংলাদেশ উইমেন হিউমেনিটেরিয়ান প্লাটফর্ম এর নির্বাচন
বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ উইমেন হিউমেনিটেরিয়ান প্লাটফর্ম (BWHP) এর সুষ্ঠ, অর্ন্তভূক্তিমূলক ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়। Oxfam in Bangladesh এর সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা Association of Voluntary Actions for Society (AVAS)- SHIFT Asia প্রকল্পের আওতায় প্লাটফর্মের নারীবাদী নেতৃত্ব উন্নয়নে কাজ করছে।
এই নারীবাদী নেতৃত্বকে এগিয়ে নিতে SHIFT Asia আঞ্চলিক পর্যায়ে শেখা, সংহতি ও সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে। এর মাধ্যমে নারী সংগঠন সমূহ ও নারীবাদী নেত্রীদের অভিজ্ঞতা বিনিময়, নেটওয়াকিং, এ্যাডভোকেসি উন্নয়ন এবং কমিউনিটিতে প্রমাণভিত্তিক নেতৃত্বের মডেল তৈরি করতে পারবেন। শক্তিশালী নারীবাদী নেটওয়ার্ক ও সমষ্টিগত উদ্যোগ গড়ে তুলে প্রকল্পটি কাঠামোগত পরিবর্তন সাধন করতে চায়, যেখানে নারীবাদী সংগঠন ও নারীর নেতৃত্ব স্থানীয়ভাবে পরিচালিত মানবিক কার্যক্রমের মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে।
২০১৭ সালে তৈরী হওয়া বিডাব্লিউএইচপি (BWHP) প্লাটফর্ম একটি দল ও রাজনীতি নিরপেক্ষ, বেসরকারী স্বেচ্ছাসেবী, অলাভজনক ও কল্যাণমূলক ৩০ টি নারী প্রধান সংস্থা নিয়ে গঠিত প্লাটফর্ম যারা মানবিক কর্মসূচীতে (হিউমেনিটেরিয়ান) কাজ করে।
দূর্যোগ প্রশমন, প্রস্তুতি ও সাড়াদানে নারী ও শিশুদের মানবিক মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা এবং নারীদের ক্ষমতায়নের মাধ্যমে একটি অন্তর্ভুতিমূলক ও সহনশীল সমাজ গড়ে তোলা হচ্ছে প্লাটফর্মেও ভিশন এবং এর মিশন হচ্ছে দূর্যোগকালীন ও দূর্যোগ‑পরবর্তী সময়ে নারীদের মানবিক মর্যাদা ও অধিকার রক্ষায় প্লাটফর্মের কণ্ঠস্বর জোরদার করা এবং মানবিক প্রস্তুতি ও সাড়াদানে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্সফামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তারেক আজিজ, সিনিয়র প্রোগ্রাম অফিসার খাদিজা আক্তার অন্তরা এবং আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!