- প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬ ০২:২০ পিএম
বরিশাল বানারীপাড়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও অবৈধ মজুদের জন্য ১ জনকে জরিমানা।
সাকিব উল হক
বরিশাল প্রতিনিধি
এনএসআই এর তথ্যের ভিত্তিতে বরিশালের বানারীপাড়ায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদের অপরাধে স্থানীয় ডিলারকে জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান।
গত শনিবার বরিশাল জেলার বানারীপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডস্থ আলম কমিশনারের বাড়িতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বরিশাল জেলা'র গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বাইজিদুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও এনএসআই এর যৌথ অভিযান চালিয়ে অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার মজুদ এবং বেশি দামে বিক্রি করার অপরাধে স্থানীয় *ডিলার মোঃ শামসুল আলম শিমুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ও ৪৩ ধারা মোতাবেক ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
গোয়েন্দারা গোপন পর্যবেক্ষণের মাধ্যমে জানতে পারে, ডিলার শামসুল আলম শিমুর সর্বোচ্চ ৪০ টি সিলিন্ডার মজুদের অনুমতিপত্র থাকলেও তিনি ২০০০/২৫০০ গ্যাস ভর্তি সিলিন্ডার দীর্ঘদিন ধরে তার নিজ বাড়িতে মজুদ করে রাখছিলেন। সেগুলো তিনি উপজেলা সদরস্থ বন্দর বাজারের ফেরিঘাট সংলগ্ন নিজ *দোকান বৈশাখী প্লাস* থেকে সরকার নির্ধারিত মূল্যের থেকেও অতিরিক্ত মূল্যে বিক্রি করে আসছিলেন।
পরবর্তীতে আজ তার নিজ বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে উল্লিখিত জরিমানা ধার্য করা হয় এবং সিলিন্ডার গুলো দ্রুত সরবরাহ করা এবং অনুমতি পত্র অনুযায়ী ব্যবসা করার আদেশ দিয়ে ১০০০ টাকার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারী, উপজেলা প্রশাসন ও বানারীপাড়া থানা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!