- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬ ০৭:০১ পিএম
স্বরূপকাঠিতে ডিসির স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় পরিচালিত স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসকসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্তৃক বাস্তবায়িত এ কার্যক্রমের আওতায় ২১ নং স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সরেজমিনে পরিদর্শন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ এবং স্বরূপকাঠি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ দত্ত।
এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপ-পরিচালক এ্যাডভোকেট গোপাল চন্দ্র শীল, প্রিন্সিপাল অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
পরিদর্শনকালে কর্মকর্তারা শিক্ষার্থীদের মাঝে বিতরণকৃত খাদ্যের মান, স্বাস্থ্যবিধি এবং কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন। তারা সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জানা যায়, সরকারের আর্থিক সহযোগিতায় পরিচালিত এ কর্মসূচির আওতায় সপ্তাহের নির্ধারিত দিন অনুযায়ী শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। শনিবার, রবিবার, বুধবার ও বৃহস্পতিবার রুটি ও ডিম, সোমবার রুটি এবং মঙ্গলবার কলা বিতরণ করা হয়।
স্বরূপকাঠি উপজেলায় মোট ১৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই স্কুল ফিডিং কার্যক্রম চালু রয়েছে, যা শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!