- প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬ ০২:২৩ পিএম
সুরের জগতে আরও এক নক্ষত্র পতন,চলে গেলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে
নিউজ ডেস্কঃ সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী "আশা ভোসলে" আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
রোববার (১২ এপ্রিল) দুপুরে মুম্বইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এই বরেণ্য শিল্পী। গুরুতর অবস্থায় দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।
পরিবার সূত্রে আরও জানা যায়, সোমবার বিকেল ৪টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন আশা ভোঁসলে। তাঁর মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।২২শে অক্টোবর ২০২৬ ছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী তাই কবি জীবনানন্দ দাশকে নিবেদিত রংপুর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পটুয়াখালীর গলাচিপা থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখাীলী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সায় ধাক্কায় সড়কেই প্রাণ হারাল চার বছরের শিশু মাইশা আক্তার। ঘটনাটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!