- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬ ০৭:৪৩ পিএম
সরকারি কর্মচারিদের বরিশালে বিভাগীয় প্রতিনিধি সমাবেশ
বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ বাস্তবায়নের দাবি
বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ বাস্তবায়নের দাবিতে বরিশালে বিভাগীয় প্রতিনিধি সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ। বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ আবুল কালাম শাহীন। বরিশাল বিভাগীয় বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি মোঃ গোলাম কাদের তানু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি মুখ্য সমন্বয়ক মোঃ ওয়ারেছ আলী, সমন্বয়ক মোঃ লুৎফর রহমান, মোঃ ছালজার রহমান, এম এ হান্নান, খায়ের আহম্মেদ মজুমদার, মোঃ ফেরদৌস আহমেদ চৌধুরী, সদস্য সচিব মো: মাহমুদুল হাসান প্রমূখ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিটির সহ সভাপতি মো: বশীর আহম্মেদ, জসিম উদ্দিন হাওলাদারসহ বরিশাল ৬ জেলার নেত্রীবৃন্দ।
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ১ মে শ্রমিক দিবসে সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। বক্তব্যে মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী বলেন, ১১ বছর ধরে নতুন পে স্কেল না দেওয়ায় কর্মচারীরা ঋণে জর্জরিত, তাদের জীবন চালানো কষ্টকর হয়ে যাচ্ছে, গত ১১ বছরের মূল্যস্ফীতি ও বার্ষিক বেতন বৃদ্ধির মধ্যে কোনো সমন্বয় না থাকায় কর্মচারীরা এখন ক্ষুধার জ্বালায় জর্জরিত, তাদের রাতের আঁধারে রিকশা চালাতে হচ্ছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ও বিগত অন্তর্বর্তী সরকার আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। আমরা বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর কাছে এখন দ্রুত পে-স্কেল বাস্তবায়নের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
৩০ এপ্রিল পর্যন্ত বিভাগীয় প্রতিনিধি সভা বাকি বিভাগগুলোতে করা হবে।
একই সময়ে যে সব এমপি ও মন্ত্রীদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়নি তাদের কাছে স্মারকলিপি দেওয়া হবে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের চেষ্টা করা হবে।
পহেলা মে জাতীয় শ্রমিক দিবসে প্রেসক্লাব থেকে র্যালি বের করে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কর্মচারী সমাবেশ করা হবে। এর মধ্যেও পে-স্কেলের গেজেট বাস্তবায়ন না হলে সেই সমাবেশ থেকে ধারাবাহিক বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!