- বাহাউদ্দিন গোলাপ
- প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬ ১১:৪৫ পিএম
বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি সাংস্কৃতিক সংঘের উদ্বোধন
আজ ২ এপ্রিল বরিশাল তোফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ এবং এ আর এস বালিকা বিদ্যালয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক স্পষ্ট এবং উক্ত স্পটের পাঠকদের নিয়ে গঠিত সাংস্কৃতিক সংঘের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ মো. মোকলেচুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ.এস.টি.টি.আই- এর ডিরেক্টর প্রফেসর রফিকুল ইসলাম, বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ এবং এ আর এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ লাইব্রেরির কর্মকর্তা অমিত কুমার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিযুষ বন্দোপাধ্যায়।
বক্তাগণ বইপড়ার প্রয়োজনীয়তা এবং বই পড়ুয়াদের সমাজে সংগঠিত শুভশক্তি হিসাবে গড়ে তোলার গুরুত্ব আলোচনা করেন।
সভায় তোফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক পিযুষ বন্দোপাধ্যায়কে সমন্বয়কারী করে ভ্রাম্যমাণ লাইব্রেরি সাংস্কৃতিক সংঘের কমিটির ঘোষণা করা হয়।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বরগুনায় চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার (৬ জুন) বিকালে বরগুনা কালেক্টর স্কুল...
-
মাসুদ রেজা ফয়সাল:দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি...
-
নিজস্ব প্রতিবেদক আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মৌসুমি বায়ু চট্টগ্রাম বিভাগ দিয়ে দেশে প্রবেশ করেছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে...
-
মানবসেবা ও সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে “গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন”। ২০২৪ সালের ১ নভেম্বর প্রতিষ্ঠিত এই সামাজিক সংগঠনটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!