- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬ ০২:২৯ পিএম
যুব গ্রুপের সাথে ইয়ুথ নেটওয়ার্ক মিটিং অনুষ্ঠিত
ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের আওতায় “স্থানীয় যুব ও SRHR নেটওয়ার্ক গঠন” কার্যক্রমের অংশ হিসেবে আভাস প্রশিক্ষন কেন্দ্রে ০৬ এপ্রিল ২০২৬ তারিখে “Youth Network Meetings with Youth Groups” শীর্ষক একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকটি বরিশালে উন্নয়নমূলক সংগঠন এ্যাসোসিয়েশন অব ভলান্টারি এ্যাকশনস ফর সোসাইটি (আভাস) এর বাস্তবায়নে ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের আওতায়, রেডঅরেঞ্জ এর উদ্যোগে এবং অ্যামপ্লিফাই চেইঞ্জ এর সহায়তায় অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে স্থানীয় কমিউনিটি যুব নেতা শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, নাসিং ইনস্টিটিউট এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উম্মে সাইফুননেছা লাকি, ডিরেক্টর ফিন্যান্স এন্ড এডমিন,আভাস, প্রোগ্রামে নিদিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন মোসাঃ মাহবুবা আক্তার, রিসোর্স পার্সন এবং মোঃ শহিদুল ইসলাম, ডিরেক্টর এ্যাডভোকেসি এবং কমিশনিকেশন, আভাস। বক্তারা যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR), জেন্ডার সমতা, কৈশোরকালীন স্বাস্থ্য,বাল্য-বিবাহ এবং সামাজিক সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।
অংশগ্রহণমূলক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে যুবদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং একটি কার্যকর যুব নেটওয়ার্ক গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, যুবদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই সামাজিক পরিবর্তন সম্ভব নয়। এ ধরনের উদ্যোগ যুবদের সক্ষমতা বৃদ্ধি এবং কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৈঠকের শেষে আভাসের ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের প্রোজেক্ট অফিসার ময়ুরী আক্তার টুম্পা অংশগ্রহণকারীদের সাথে SRHR বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার পরিকল্পনা তৈরি করেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!