- প্রকাশিত: ২২ জুন ২০২৫ ০৭:৪৬ পিএম
যবিপ্রবিতে পুষ্টিগত প্রবণতা ও স্বাস্থ্যগত প্রভাব বিষয়ক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি:
ব্যাক্তিভিত্তিক পুষ্টিগত পরিকল্পনা, অন্ত্রের মাইক্রোবায়োবের প্রভাব, বৈশ্বিক স্বাস্থ্যগত চ্যালেঞ্জ, নতুন পণ্যের উদ্ভাবন, উদ্ভিদভিত্তিক ও টেকসই খাদ্যাভ্যাসসহ নানা বিষয়ে অগ্রগতি নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের আয়োজনে বিভাগটির প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়।
রোববার( ২২ জুন) সকাল সাড়ে ১০ টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে “ইমার্জিং নিউট্রিশনাল ট্রেন্ডস অ্যান্ড দিয়ার ইমপ্যাক্টস অন হেলথ” বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির এনএফটি বিভাগ। কনফারেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি কোষাধ্যক্ষ বলেন, আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে। যদি আমরা স্বাস্থ্য নিয়ে সচেতন না হই, আগামীতে একটি সুন্দর জাতি গড়ে তোলা সম্ভব না। বর্তমান বাংলাদেশে খাদ্যে ভেজাল মেশানোর প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির সম্মুখীন হবে। আমাদের উচিত স্বাস্থ্য সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলা।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিঁনি আরও বলেন, এনএফটি বিভাগ বর্তমান বিশ্বে চাহিদা সম্পূর্ণ একটি বিভাগ। উচ্চশিক্ষাসহ চাকরির বাজারে এই বিভাগের গুরুত্ব অনেক। এই বিভাগের শিক্ষার্থীদের চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার সুযোগ বেশি। তোমাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের চিন্তাভাবনার উন্নীত করতে পারলে তোমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।
কনফারেন্সে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সাইন্স বিভাগের অধ্যাপক ড. এ. কে. ওবায়দুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রুহুল আমিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এসএম আব্দুর রউফ। বক্তারা বৈশ্বিক স্বাস্থ্যগত চ্যালেঞ্জ, নতুন পণ্যের উদ্ভাবন, উদ্ভিদভিত্তিক ও টেকসই খাদ্যাভ্যাসসহ নানা বিষয়ে গবেষণালদ্ধ তথ্য, অগ্রগতি ও উন্নয়ন বিষয়ে স্লাইড আকারে বিস্তারিত আলোকপাত করেন।
কনফারেন্সের প্রথম পর্ব শেষে সাড়ে ১২ টাই শুরু হয় ওরাল প্রেজেন্টেশন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। তারপর দুপুর ২ টাই শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন। বিকেল ৪ টায় কনফারেন্সে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান ও পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
কনফারেন্সে বক্তব্য রাখেন কনফারেন্সের আহবায়ক ও এনএফটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরিন নিগার, এনএফটি বিভাগের সহযোগী অধ্যাপক ও কনফারেন্সের সদস্য সচিব ড. মো. ওমর ফারুখ। অনুষ্ঠানে এনএফটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রশিদা পারভিন, ড. মো. শিমুল ইসলাম, সহকারী অধ্যাপক তানভীর আহমেদ, ড. মো. আলাউদ্দিন, ফাতেমা-তুজ-জোহরাসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন এনএফটি বিভাগের নিশাত আহমেদ ও হাবীবা রহমান।
এই বিভাগের আরো খবর
-
বরিশালের উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অপহরণের ৩ দিন পর সাতক্ষীরা জেলার ভোমরা সীমান্ত এলাকা থেকে অপহৃত শিশু সাজিম শিকদার ইয়াছিনকে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডে গোপালগঞ্জে জামাল ভুইয়ার ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে দিয়েছে ফর্টিস এফসি। জয় এসেছে...
-
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় এবং আভাসের বাস্তবায়নে “Cyclone Readiness Project for the Three Most At-Risk, Previously Uncovered Unions...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!