- প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১৮ পিএম
গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুরের গলাচিপায় প্রথম শুভ আগমন উপলক্ষে উপজেলায় প্রাথমিক শিক্ষা পরিবারের, ব্যবসায়িক সমিতি, হিন্দু সম্প্রদায়, সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে ফুলেল বরণ, মতবিনিময় সভার আয়োজন করা হয়। (২৭শে ফেব্রুয়ারী) শুক্রবার বিকাল ৪টায় উপজেলা রেস্ট হাউজ সংলগ্ন মাঠে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলার সরকারী ও বেসরকারী প্রাথমিক শিক্ষা পরিবারের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। পরে ব্যবসায়িক সমিতির সাথে মত বিনিময় করেন। এছাড়া, বিকাল ৫টা ৩০ ঘটিকায় গলাচিপা উপজেলা প্রসাশন মাঠ অফিস চত্বরে সমতা ও অন্তর্ভুক্তি মূলক উন্নয়নে নাগরিক ভাবনা শীর্ষক উন্মুক্ত মত বিনিময় ও ইফতার পার্টি অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি গলাচিপা জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করে মন্ত্রী হওয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করেন। এ সময় তিনি দল-মত নির্বিশেষে সকল জনগণকে উদ্দেশ্য করে বলেন, সন্ত্রাস- চাঁদাবাজ মুক্ত ও উন্নয়নের রোল মডেল হিসেবে গলাচিপা গড়তে সকলের সহযোগিতা চাই। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সেবক হিসাবে কাজ করার আহ্বান জানান। পর্যায়ক্রমে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়, গলাচিপা প্রেসক্লাব সাংবাদিক বৃন্দ ও টেলিভিশন ফোরাম সাংবাদিক বৃন্দদের সাথে মতবিনিময়, উপজেলা ও পৌর বি এন পির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এবং গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।

এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!