গলাচিপা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত এমপি ভিপি নুরের


সঞ্জিব দাস, গলাচিপা,  পটুয়াখালী, প্রতিনিধি  

 ‎‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনের বিএনপিজোট প্রার্থী ও গনঅধিকার পরিষদের সভাপতি নবনির্বাচিত এমপি ভিপি নুরুল হক নুর গলাচিপা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে গলাচিপা হেলিপ্যাড মাঠ থেকে হেলিকপ্টারযোগে তার স্ত্রী ও দুই সন্তানসহ তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় তাকে বিদায় জানাতে হেলিপ্যাড মাঠে উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা গনঅধিকার পরিষদের সদস্য সচিব জাকির হোসেন মুন্সিসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


হঠাৎ করে নির্বাচনের একদিন পরেই নুরুল হক নুরের ঢাকা যাওয়ার কারণ জানতে চাইলে ‎ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু নাইম জানান, নুরুল হক নুর ভাই দীর্ঘদিন বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুক্ত থাকায় এবং এছাড়া এই নির্বাচনে রাতদিন শ্রম দেওয়ায় পূর্বের শারিরীক অসুস্থতা আবার দেখা দিয়েছে। আর নির্বাচনের কারণে দীর্ঘদিন গণঅধিকার পরিষদ দলের কেন্দ্রীয় কর্যক্রম বিঘœ ঘটায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?